'সময়' __সাদিয়া জান্নাত

 লেখাঃ- সাদিয়া জান্নাত

মানুষের জীবনে সবচেয়ে বড় ধোঁকা হলো মনের ধোঁকা। যার নাম "দীর্ঘসূত্রতা"। সব শিশুর অন্তরে শিশুবয়সে একজন বড় মানুষ বাস করে।
প্রত্যেক শিশুই ভাবে, আমি বড় হয়ে মহান ব্যক্তি হবো;সুখী হবো। কিন্তু অধিকাংশ শিশু বড় হয়ে সেই স্বপ্ন নিজের ভেতরে খুঁজে পায় না।
বড় হয়ে ভাবে, স্কুল বা কলেজ জীবন পাড়ি দিয়ে নতুন কিছু করবো। স্কুল বা কলেজ জীবন পাড়ি দিয়ে ভাবে, কোনো একটা চাকরি জোগাড় করে তারপর একটা কিছু করবো।

চাকরিতে ঢোকার পর ভাবে, বিয়ের পর্বটা সেরে বড় কোন কাজে হাত দিবো। বিয়ের পর পারিবারিক চাহিদা মেটানোর পর বড় কিছু ভাবার সুযোগ না পেয়ে "সংসার" নামক হাতির জন্য কলাগাছ জোগাড় করতে গিয়ে সকল পরিকল্পনা হারিয়ে যায়।
এরপর চিন্তা আসে, ছেলেমেয়েদের লেখাপড়া শেষ হোক। তারপর সকল ব্যস্ততা থেকে মুক্ত হয়ে অন্তরে পুষে রাখা জীবনের সবচেয়ে বড় স্বপ্নটি বাস্তবায়ন করবো।
পরিশেষে চাকরি বা কর্মজীবন থেকে অবসর নিয়ে দেখে কর্মক্ষমতা বলতে তার ভেতরে অবশিষ্ট বাকি নেই। বার্ধক্য তাকে বিছানায় বসিয়ে দিয়েছে আর স্বপ্নগুলো তার চারপাশে সজীবতা হারিয়ে নিষ্প্রাণ রেল-লাইনের মত নিথর হয়ে পড়ে আছে।
এভাবে ধীরে ধীরে মানুষের জীবন থেকে মূল্যবান সময়গুলো হারিয়ে যায় অথচ সে কিছুই করতে পারে না।
বড়রা বলে গেছেন,আজকের কাজ কালকের জন্য রেখো না।
তাই আসুন আমরা সবাই সচেতন হই!
সময়ের সঠিক মূল্যায়ন করি!

Comments