মেয়েরা ঠিক কি কি কাজে শশা ব্যবহার করে?না জানলে চরম মিস করবেন
Image: Internet
শশা!! প্রায় সবারই প্রিয় খাবার।এটি বিশেষত গরমকালেই বেশী খাওয়া হয়।শশার সবচেয়ে বড়ো গুণ হলো এটি আমাদের শরীর ঠান্ডা রাখে।শশার এই গুণাবলিই এটিকে পুষ্টিকর খাবারে পরিণত করে।শশাকে রান্না করে স্যালাড বানিয়েও খাওয়া যায়।রূপচর্চার ক্ষেত্রেও শশার ব্যবহার অনেক।এত গুণ থাকা সত্ত্বেও শশার আরও অনেক বিস্ময়কর গুণ আছে যা আপনাকে অবাক করে দেবে।শশাকে খাওয়া ছাড়াও আরও এমন কয়েকটি কাজে ব্যবহার করা হয়ে থাকে যা আপনার ধারণার বাইরে।চলুন তাহলে জেনে নেওয়া যাক সেগুলি↓
১. মাথা ব্যথা দূর করে:- টানা কাজের ফলে অনেক সময় আমাদের মাথা ব্যথা হয়ে থাকে।আর এর ফলে আমরা চোখ বন্ধই করতে পারিনা।এমতবস্থায় কয়েকটা শশার টুকরো খেয়ে ৫ মিনিট চোখ বন্ধ করে শুয়ে থাকুন।দেখবেন আপনার মাথা ব্যথা নিমিষেই উধাও হয়ে যাবে।
২. মুখের দুর্গন্ধ দূর করতে সাহায্য করে:-
Image: Internet
মুখের গন্ধ দূর করতে যেমন দারুচিনি,পুদিনা ও লবঙ্গ ব্যবহার করা হয় ঠিক তেমনি শশাও সমান কার্যকরী ভূমিকা পালন করতে সাহায্য করে।
৩. নরম চামড়া মজবুত করে:- শসা আমাদের ত্বকের কোলাজেন টিস্যুর ক্ষতি পূরণ করতে সহায়তা করে এবং ত্বকের ইলাস্টিসিটি ফিরিয়ে আনে।শশাকে ত্বকে ঘষলে তার কার্যকারিতা অভূতপূর্বভাবে পাওয়া যায়।
৪. জিনিসপত্রের মরিচা দূর করতে:-
Image: Internet
সব্জি কাটার ছুরি বা বটি বা এই ধরণের কিছু জিনিস দীর্ঘদিন ব্যবহার না করার ফলে এগুলিতে মরিচা পড়ে যায়।এই সমস্যার সমাধান দূর করতে এক টুকরো শশা কেটে সেটায় ঘষে নিন।দেখবেন ফল পেয়ে গেছেন।
৫. ক্যালরি ছাড়াই ক্ষুধা দূর করবে সাথে কমাবে ওজনও:- বাইরে অনেক সুস্বাদু খাবার দেখলে আমরা সেগুলির লোভ সামলাতে পারিনা।যার ফলে আমরা সেগুলো খেয়ে নিই।এর ফলে আমাদের ওজন বেড়ে যায়।কিন্তু আপনি জানেন!! শশা আমাদের ওজন কমাতে সাহায্য করে।খিদে পেলে শশা খেয়ে নিন,এর ফলে ওজনও কমবে সাথে ক্ষুধাও মিটবে।
৬. বাগানকে পোকামাকড়ের উপদ্রব থেকে রক্ষা করতে:-
Image: Internet
বাগানে পোকামাকড়ের উপদ্রব নতুন নয়।তাই এই পোকামাকড়ের উপদ্রব থেকে বাঁচতে একটি অ্যালুমিনিয়ামের পাত্রে শশা রেখে দিন।কারণঅ্যালুমিনিয়ামে শশা রাসায়নিক বিক্রিয়া করে।যার ফলে এটি এমন একটি গন্ধ তৈরী করবে যা আমাদের কোনো সমস্যা না করলেও পোকামাকড়কে বাগানের থেকে দূরে রাখবে।
৭. আয়নাকে ঝকঝকে পরিষ্কার করতে:- বাথরুমের শাওয়ার গ্লাস বা বেসিনের আয়নাতে ধোঁয়াটে দাগের সৃষ্টি হয়,যার ফলে সেটি উঠতে চায়না।এমতবস্থায় এক টুকরো শশা কেটে সেখানে ঘষে দিন।ব্যাস সমস্যার সমাধান হয়ে যাবে।
৮. দরজার ক্যাঁচক্যাচ শব্দ দূর করে:-
Image: Internet
একটু পুরনো হলে বা দরজার নব ঠিক না থাকলে ক্যাঁচকোঁচ করে মাথা ধরিয়ে দেয়। দরোজার কবজায় এক টুকরা শসা নিয়ে ঘষে দিন। বিরক্তিকর শব্দ বন্ধ হয়ে যাবে।
৯. দেওয়ালের দাগ পরিষ্কার করে:- দেওয়ালে কালির দাগ লাগলে অথবা এই ধরণের কোনো দাগ লাগলে সেটি তুলতে শশার খোসা ঘষে দিন।দেখবেন দাগ নিমিষেই উঠে গেছে।
১০. জুতো পরিষ্কার করতে:-
Image: Internet
জুতো পরিষ্কারের কালি শেষ গেছে?? চিন্তা নেই একটুকরো শশা কেটে ঘষে দিন,দেখবেন একদম চকচক করছে।
Comments
Post a Comment
tnx for comment.